ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে পোল্ট্রি মুরগির ভ্যাক্সিনের চালান আটকঃ গ্রেফতার ২

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১২ Time View

মাহবুব হোসেন ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম ) থেকে : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা/বার্ডফ্লু রোগের ভ্যাক্সিনের বিশাল একটি চালান আটক করেছে পুলিশ।এসময় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোরক মন্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে ছায়েদ আলী (৪০) এবং একই উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৭)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ২৫ নভেম্বর ) বিকেলে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।  এই অভিযানে অটোরিকশায় আনা ককশিটের ১১ টি কার্টুন বোঝাই প্রায় ১৫৬ লিটার ভ্যাক্সিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

পুলিশের ভাষ‍্যমতে, উপজেলার ভোটহাট সীমান্ত দিয়ে এসব ভারতীয় ভ্যাক্সিন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো। ভোটহাট সীমান্ত এলাকা থেকে আগত একটি অটোরিকশা তল্লাশি করে এসব ভ্যাক্সিন আটক করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ এসব ভারতীয় ভ্যাক্সিন চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে। এই চক্রটি নিয়মিত ভারতীয় পণ্য চোরাকারবারে জড়িত। সুনির্দিষ্ট তথ্য ও দীর্ঘ নিরীক্ষণের ফলশ্রুতিতে চক্রটিকে অবৈধ ভ্যাক্সিনসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Zahangir Hossen

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরব বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্রবাজির অভিযোগ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে পোল্ট্রি মুরগির ভ্যাক্সিনের চালান আটকঃ গ্রেফতার ২

Update Time : ০৯:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬