ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে দুই বিষয়ে অকৃতকার্য হয়ে মায়ের উদ্দেশে চিরকুট লিখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৩ Time View

মোঃ আবুল কাশেম:

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম (১৮) নড়াইল জেলার কালিয়া এলাকার বাসিন্দা আল-আমিনের ছেলে। সে পরিবারের সঙ্গে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় বসবাস করত। এ বছর শ্রীপুরের পিয়ার আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে সিয়ামকে বাসায় রেখে তার মা কর্মস্থল গার্মেন্টস কারখানায় চলে যান। দুপুরের দিকে সিয়ামের ছোট বোন মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সিয়ামকে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সিয়ামের পড়ার টেবিল থেকে মায়ের উদ্দেশে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। এতে লেখা ছিল, “সরি আম্মু, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না।”

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাড়া-মহল্লায় প্রকাশ্যে মাদক বিক্রি, নেশাখোরদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ

শ্রীপুরে দুই বিষয়ে অকৃতকার্য হয়ে মায়ের উদ্দেশে চিরকুট লিখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Update Time : ০৭:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬