ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা উদ্ধার, এক নারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৭ Time View

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক নারীকে গ্রেফতার করা হলেও তার স্বামী পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত জুড়ী থানার উত্তর সাগরনাল গ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত হাসিনা বেগম (৩৭) ও তার স্বামী মো. এনামুল হক জিলিমের নিজ দখলীয় ঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে একটি লেডিস পার্সের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২ হাজার ৯০০ টাকা নগদ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের কৌটার ভেতরে থাকা দুটি পলিপ্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪০০ পিস, যার ওজন প্রায় ৪০ গ্রাম।

গ্রেফতারকৃত আসামি হাসিনা বেগম উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. এনামুল হক জিলিম (৩৮) অভিযানের সময় পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষা, দুর্নীতি ও মাদকবিরোধী অবস্থানে তারেক রহমানের অঙ্গীকার তুলে ধরলেন এমপি ডা. বাচ্চু

জুড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা উদ্ধার, এক নারী গ্রেফতার

Update Time : ০১:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬