স্টাফ রিপোর্টার:
শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে রাজধানী ঢাকায় একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র GFZ-এর তথ্যে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ এবং এর উৎসস্থল ছিল অগভীর, প্রায় ১০ কিলোমিটার গভীরে।হঠাৎ কম্পন শুরু হলে গুলশান এলাকার বিভিন্ন অফিস ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলশানের গৌতম ভবনে মিটিং চলাকালীন কম্পন অনুভূত হলে কর্মচারী ও কর্মকর্তারা দ্রুত রাস্তায় বের হয়ে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে রাজধানীর আরও বিভিন্ন এলাকায় দুলুনি টের পাওয়ার খবর পাওয়া গেছে।এ মুহূর্তে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
